ধারাঃ ৩। কোন ব্যক্তি বে-আইনী বা বিদ্বেষপূর্ণ ভাবে কোন বিষ্ফোরক দ্রব্যের দ্বারা যদি এমন ধরনের বিষ্ফোরণ ঘটায় যা জীবন বিপন্ন করতে পারে অথবা ব্যক্তি বা সম্পত্তির গুরুতর ক্ষতি করতে পারে এবং উহার ফলে প্রকৃত পক্ষে ব্যক্তি বা সম্পত্তির কোন ক্ষতি হউক বা না হউক, সে ব্যক্তি মৃত্যুদন্ড বা যাবজ্জীবন কারাদন্ডে দন্ডনীয় হবে যার সাথে জরিমানাও যুক্ত হতে পারে অথবা অনধিক ১০ (দশ) বৎসর কিন্তু অন্যূন ৫ (পাঁচ) বৎসর পর্যন্ত কারাদন্ডে দন্ডনীয় হবে এবং এর সাথে জরিমানাও যুক্ত হতে পারে। তবে শর্ত থাকে যে, এরূপ কোন বিধি দ্বারা আরোপযোগ্য দন্ড নিম্নরূপ হবে; যথাঃ (ক) যে ব্যক্তি এরূপ বিষ্ফোরক প্রস্তুত, ব্যবহার বা আমদানী…