৭। (১) আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, তল্লাশি, আটক ও গ্রেফতারের ক্ষমতাসহ থানার একজন ভারপ্রাপ্ত কর্মকর্তার যেসকল ক্ষমতা রহিয়াছে বাহিনীর একজন কর্মকর্তার সমগ্র বাংলাদেশে সেই সকল ক্ষমতা থাকিবে, তবে এই আইনের অধীন তাহার দায়িত্ব পালনের জন্য প্রয়োজন না হইলে তিনি উক্ত ক্ষমতা প্রয়োগ করিবেন না। (২) উপ-ধারা (১) এর অধীন বাহিনীর কর্মকর্তা কর্তৃক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কোনো ক্ষমতা প্রয়োগ করা হইলে, আপাতত বলবৎ কোনো আইনের অধীন উক্ত ক্ষমতা প্রয়োগ সম্পর্কে উক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তার যে সকল দায়িত্ব, বিশেষ অধিকার ও দায় থাকে বাহিনীর উক্ত কর্মকর্তারও সেই সকল দায়িত্ব, বিশেষ অধিকার ও দায়…