৬। (১) আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, Army Act, 1952 (Act No. XXXIX of 1952), অতঃপর Army Act বলিয়া উল্লিখিত, এর সকল বা যে কোনো বিধান, পরিবর্তনসহ বা পরিবর্তন ব্যতীত, বাহিনীর ক্ষেত্রে প্রয়োগ করিতে পারিবে এবং এই আইন বা তদধীন প্রণীত বিধি বা বাহিনীর ক্ষেত্রে আপাতত বলবৎ অন্য কোনো আইনের যে কোনো বিধানের কার্যকরতা স্থগিত করিতে পারিবে। (২) উক্তরূপ প্রয়োগকৃত Army Act এর বিধানাবলি বাহিনীর কর্মকর্তাগণের ক্ষেত্রে এইরূপে প্রযোজ্য হইবে যেইরূপে বাংলাদেশ সেনাবাহিনীর একই বা সমপদমর্যাদার কর্মকর্তাগণের ক্ষেত্রে প্রযোজ্য হয়। (৩) বাহিনীর ক্ষেত্রে Army Act…