৫। (১) বাহিনীর তত্ত্বাবধান ও নেতৃত্ব প্রধানমন্ত্রীর উপর ন্যস্ত থাকিবে। (২) উপ-ধারা (১) এর বিধানসাপেক্ষে, এই আইন এবং তদধীন প্রণীত বিধি অনুসারে মহাপরিচালক কর্তৃক বাহিনী পরিচালিত হইবে। বিশেষ নিরাপত্তা বাহিনী (Special Security Force) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ ২০২১ সনের ২৪ নং আইনের ধারা ৫ এর সংশোধন ৪। উক্ত আইনের ধারা ৫ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “প্রধানমন্ত্রীর” শব্দের পর “বা, ক্ষেত্রমত, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার” শব্দগুলি ও কমাগুলি সন্নিবেশিত হইবে।