৪। (১) মহাপরিচালক ও বাহিনীর অন্যান্য কর্মকর্তাগণ প্রধানমন্ত্রী কর্তৃক নিযুক্ত হইবেন। (২) এই আইনের অন্যান্য বিধানসাপেক্ষে, মহাপরিচালক ও বাহিনীর অন্যান্য কর্মকর্তাগণের চাকরির শর্তাবলি বিধি দ্বারা নির্ধারিত হইবে। বিশেষ নিরাপত্তা বাহিনী (Special Security Force) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ ২০২১ সনের ২৪ নং আইনের ধারা ৪ এর সংশোধন ৩। উক্ত আইনের ধারা ৪ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “প্রধানমন্ত্রী” শব্দের পর “বা, ক্ষেত্রমত, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা” শব্দগুলি ও কমাগুলি সন্নিবেশিত হইবে।