১৩। (১) Special Security Force Ordinance, 1986 (Ordinance No. XLIII of 1986), অতঃপর উক্ত Ordinance বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল। (২) এই আইন কার্যকর হইবার পূর্বে উক্ত Ordinance এর অধীন গঠিত Special Security Force এ যেসকল কর্মকর্তা ও কর্মচারী নিয়োগপ্রাপ্ত হইয়াছিলেন তাহারা বাহিনীর কর্মকর্তা ও কর্মচারী বলিয়া গণ্য হইবেন, এবং এই আইন কার্যকর হইবার অব্যবহিত পূর্বে Special Security Force এ তাহারা যে শর্ত ও মেয়াদে কর্মরত ছিলেন সেই একই শর্ত ও মেয়াদে কর্মরত থাকিবেন। (৩) উক্ত Ordinance এর অধীন গঠিত Special Security Force এর সকল স্থাবর বা অস্থাবর সম্পত্তি, দায় ও দলিল বাহিনীর স্থাবর বা অস্থাবর…