ধারাঃ ৯। (১) সরকার যখনই আবশ্যক বোধ করেন, এই আইনের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য একটি উপদেষ্টা বোর্ড গঠন করিবেন। (২) তিন ব্যক্তির সমন্বয়ে এই উপদেষ্টা বোর্ড গঠিত হইবে; তন্মধ্যে দুইজন এমন ব্যক্তি হইবেন, যাহারা সুপ্রীম কোর্টের বিচারপতি ছিলেন বা আছেন বা তেমন বিচারপতি নিযুক্ত হইবার উপযুক্ত এবং অপর ব্যক্তি হইবে বাংলাদেশ সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। এই ব্যক্তিগণ সরকার কর্তৃক নিযুক্ত হইবেন।