ধারাঃ ৮। (১) ৩ ধারা অনুসারে যেক্ষেত্রে আদেশ দান করা হইয়াছে, তেমন প্রতিটি ক্ষেত্রে আদেশ দানকারী কর্তৃপক্ষ উপধারা (২) এর বিধান অনুসারে যত তারাতারি সম্ভব আদেশের সংশ্লিষ্ট ব্যক্তিকে যেহেতু তাহার বিরুদ্ধে আদেশ দান করা হইয়াছে তাহার অবহিত করিবেন, যাহাতে আদেশের বিরুদ্ধে সেই ব্যক্তি লিখিতভাবে আপত্তি উত্থাপন করিতে সক্ষম হয় এবং তেমন কর্তৃপক্ষের কর্তব্য হইবে তেমন ব্যক্তিকে তেমন আপত্তি উত্থাপন করিবার ব্যাপারে তাহার অধিকার সম্পর্কে অবহিত করা এবং তাহা করিবার ব্যাপারে যত শীঘ্র সম্ভব তাহাকে সুযোগদান করা। তবে শর্ত থাকে যে, এই ধারায় এমন কিছু নাই, যাহা কর্তৃপক্ষকে এমন তথ্য প্রকাশে বাধ্য করিতে পারে, যাহা প্রকাশ…