ধারাঃ ৭। যদি সরকার বা কোন জিলা ম্যাজিষ্ট্রেট বা অতিরিক্ত জিলা ম্যাজিষ্ট্রেটের, (৩(২) ধারায় যাহাদের উল্লেখ রহিয়াছে, এইকথা বিশ্বাস করার কারন থাকে যে, যে ব্যক্তির ব্যাপারে আটক আদেশ প্রদান করা হয়েছে, সে ব্যক্তি আত্নগোপন করেছে বা নিজেকে লুকায়ে রেখেছে যাতে আটক আদেশ কার্যকরী করা না যায়, তাহলে তিনি- (ক) উল্লেখিত ব্যক্তি যে এলাকায় সাধারণভাবে বসবাস করে সে এলাকার উপর এখতিয়ার সম্পন্ন প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেটের নিকট এ বিষয়ে লিখিত রিপোর্ট পেশ করিবেন, তারপর উল্লিখিত ব্যক্তি এবং তাহার সম্পত্তির উপর ফৌজদারী কার্যবিধির ৮৭, ৮৮ এবং ৮৯ ধারার বিধানাবলী এমন ভাবে প্রয়োগযোগ্য হইবে, যেন তাহাকে আটক করার আদেশ…