ধারাঃ ৬। কোন আটকের আদেশ শুধু এইহেতু অসিদ্ধ বা অকার্যকর হইবে না যে, যে ব্যক্তিকে আটক করা হইবে, সেই ব্যক্তি আদেশ দানকারী সরকার বা জেলা ম্যাজিষ্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের এখতিয়ারাধীন এলাকার বাহিরে অবস্থান করিতেছে বা তেমন ব্যক্তিকে আটক রাখিবার স্থান উল্লিখিত এখতিয়ারাধীন এলাকার বাহিরে অবস্থিত।