ধারাঃ ৫। যাহাকে আটকের আদেশ প্রদান করা হইয়াছে এইরূপ প্রত্যেক ব্যক্তি- (ক) সরকার কর্তৃক প্রদত্ত কোন সাধারণ বা বিশেষ আদেশানুসারে নির্ধারিত স্থানে নির্ধারিত শর্তাধীনে আটক থাকিতে বাধ্য থাকিবে; নির্ধারিত শর্তাবলীর মধ্যে শৃঙ্খলা সম্পর্কিত এবং শৃঙ্খলা ভঙ্গের শাস্তি সম্পর্কিত শর্তও অন্তর্ভুক্ত থাকিবে; এবং (খ) সরকারের আদেশক্রমে একস্থান হইতে অন্যস্থানে অপসারিত হইতে বাধ্য থাকিবে।