ধারাঃ ৩৬। (১) এতদ্বারা ১৯৫২ সালের নিরাপত্তা আইন, ১৯৫৮ সালের জননিরাপত্তা অধ্যাদেশ এবং ১৯৭২ সালের বাংলাদেশ তফসিলভুক্ত অপরাধসমূহ (বিশেষ ট্রাইব্যুনাল আদেশ, রাষ্ট্রপতির ৫০ নং আদেশ) বাতিল করা হইল। (২) বাতিল করা সত্ত্বেও- (ক) ১৯৫২ সালের নিরাপত্তা আইন বা ১৯৫৮ সালের জননিরাপত্তা অধ্যাদেশের কোন বিধানানুসারে দেওয়া কোন আদেশ বা প্রস্তুত কোন বিধি বা কৃতকার্য বা গৃহীত কোন পদক্ষেপ বা আরম্ভ কোন কার্যক্রম যতদুর পর্যন্ত তাহা এই আইনের বিধানের পরিপন্থী না হয়, ততদুর পর্যন্ত তাহা এই আইনেরই অনুরূপ বিধান অনুসারে কৃত বা গৃহীত বা আরম্ভ বলিয়া গণ্য করা হইবে। (খ) ১৯৭২ সালের বাংলাদেশ তফসিলভুক্ত অপরাধসমূহ (বিশেষ…