ধারাঃ ৩৪। এই আইনে অনুমোদিত পন্থা ব্যতীত অপর কোন ভাবে এই আইন অনুসারে দেওয়া আদেশ, জারীকৃত নির্দেশ বা গৃহীত কার্যক্রম বা তেমন ভাবে দেওয়া বলিয়া কথিত আদেশ, নির্দেশ বা গৃহীত কার্যক্রমের বিরুদ্ধে কোন আদালতে প্রশ্ন উত্থাপন করা যাইবে না; এবং এই আইন অনুসারে সরল বিশ্বাসে করিবার উদ্দেশ্যে প্রণোদিত কোন কিছুর জন্য সরকার বা কোন ব্যক্তির বিরুদ্ধে কোন মামলা, অভিযোগ বা অন্য কোন আইনগত কার্যক্রম গ্রহন করা যাইবে না।