ধারাঃ ৩৩। এই আইন অনুসারে বিচারযোগ্য অপরাধের সহিত জড়িত থাকিবার জন্য গ্রেফতারের ব্যাপারে একজন পুলিশ কর্মকর্তা গ্রেফতারকৃত ব্যক্তিকে নিকটবর্তী ম্যাজিষ্ট্রেটের নিকট হাজির করিবার পর অবিলম্বে তেমন গ্রেফতারীর ব্যাপারে ম্যাজিষ্ট্রেটের নিকট তৎকর্তৃক দেওয়া রিপোর্টের একটি কপি সরকার কর্তৃক নির্দিষ্ট কর্মকর্তার মাধ্যমে সরকারের নিকট প্রেরণ করিবেন।