ধারাঃ ৩২। ফৌজদারী কার্যবিধিতে বা বর্তমানে বলবৎ কোন আইনে অন্যরূপ বিধান থাকিলেও- (ক) এই আইন অনুসারে বিচারযোগ্য অপর কোন অপরাধ দোষী বা অভিযুক্ত ব্যক্তিকে, যদি সে হাজতে আটক থাকে, তবে তাহাকে জামিনে বা তাহার নিজের মুচলেকায় মুক্তি দেওয়া যাইবে না, যদি না- (১) দরখাস্ত সম্পর্কে সরকার পক্ষের বক্তব্য পেশ করিবার সুযোগ দেওয়া হয়; এবং (২) যেখানে সরকারপক্ষ তেমন দরখাস্তের বিরোধিতা করেন সেখানে ম্যাজিষ্ট্রেট, বিশেষ ট্রাইব্যুনাল বা আদালত নিশ্চিত হন যে, এই কথা বিশ্বাস করিবার যুক্তিসঙ্গত কারণ আছে যে, অভিযুক্ত ব্যক্তি অপরাধের দায়ে দোষী নহে।