ধারাঃ ৩০। (১) বিশেষ ট্রাইব্যুনালের যেকোন আদেশ, রায় অথবা দন্ডাদেশের বিরুদ্ধে কোন আপীল উক্তরূপ আদেশ রায় বা দন্ডাদেশ দান অথবা ঘোষণা প্রকাশের তারিখ হইতে ত্রিশ দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে দায়ের করিতে হইবে। (২) বিশেষ ট্রাইব্যুনাল কর্তৃক কোন মৃত্যুদন্ডাদেশ দান করা হইলে তাৎক্ষণাৎ উহার কার্যধারা (Proceeding) হাইকোর্ট বিভাগের নিকট দাখিল করিতে হইবে এবং হাইকোর্ট বিভাগ কর্তৃক অনুমোদিত না হওয়া পর্যন্ত উক্তরূপ দন্ডাদেশ কার্যকরী হইবে না।