ধারাঃ ২৯। ফৌজদারী কার্যবিধির বিধানসমূহ যতদুর এই আইনের বিধানসমূহের সহিত অসামঞ্জস্যপূর্ণ না হয় ততদুর পর্যন্ত বিশেষ ট্রাইব্যুনালের কার্যক্রমে প্রয়োগ করা হইবে এবং বিশেষ ট্রাইব্যুনালসমূহ তেমন সকল ক্ষমতার অধিকারী হইবে, যাহা মূল এখতিয়ার প্রয়োগকারী দায়রা আদালতের উপর উক্ত বিধি দ্বারা ন্যস্ত হইয়াছে এবং বিশেষ ট্রাইব্যুনালে সরকার পক্ষে মামলা পরিচালনারত ব্যক্তিকে একজন পাবলিক প্রসিকিউটর বলিয়া গণ্য করা হইবে।