ধারাঃ ২৮। ফৌজদারী কার্যবিধি বা বর্তমানে বলবৎ অপর কোন আইনে অন্যরুপ বিধান থাকলেও- (ক) কোন দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ বা সহকারী দায়রা জজ লইয়া গঠিত কোন বিশেষ ট্রাইব্যুনাল তৎকর্তৃক দোষী সাব্যস্ত কোন ব্যক্তিকে এইরূপ যেকোন দন্ডদান করিতে পারিবে যাহা উক্ত ব্যক্তির অপরাধের ক্ষেত্রে প্রদেয় দন্ড হিসাবে আইনে অনুমোদিত; (খ) কোন মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট তৎকর্তৃক দোষী সাব্যস্ত কোন ব্যক্তিকে মৃত্যুদন্ড, যাবজ্জীবন কারাদন্ড বা অন্যূন সাত বৎসরের কারাদন্ড এবং অন্যূন দশ হাজার টাকার জরিমানা দন্ড ব্যতিত এইরূপ যেকোন দন্ডদান করিতে পারিবেন যাহা উক্ত ব্যক্তির অপরাধের ক্ষেত্রে প্রদেয় দন্ড…