ধারাঃ ২৭। (১) ফৌজদারী কার্যবিধি বা বর্তমানে বলবত অপর কোন আইনে অনুরূপ বিধান থাকিলেও একটি বিশেষ ট্রাইব্যুনাল বিচারের জন্য অপরাধী প্রেরিত না হইলেও এই আইন অনুসারে বিচারযোগ্য যেকোন অপরাধ বিচারের জন্য গ্রহণ করিতে পারেন, কিন্তু সাব-ইন্সপেক্টরের নিম্নপদস্থ নহে এমন পুলিশ কর্মকর্তার লিখিত রিপোর্ট ব্যতীত তেমন কোন অপরাধ বিচারের জন্য গ্রহণ করিবেন না।