ধারাঃ ২৬। (১) ফৌজদারী কার্যবিধি বা বর্তমানে বলবত অপর কোন আইনে অন্যরূপ বিধান থাকিলে ও এই আইনের তফসিলে নির্দিষ্ট অপরাধসমূহ উপধারা (২) অনুসারে গঠিত বিশেষ ট্রাইব্যুনাল কর্তৃক বিশেষভাবে বিচারযোগ্য হইবে। (২) প্রত্যেক দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ এবং সহকারী দায়রা জজ তাহার নিজস্ব দায়রা বিভাগের মধ্যে এই আইন অনুসারে বিচারযোগ্য অপরাধসমূহের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল বলিয়া গণ্য হইবে। তবে শর্ত থাকে যে, সরকার এই আইনের তফসিলের ৩য় এবং ৪র্থ প্যারায় অপরাধসমূহের বিচারে সরকার কর্তৃক নির্ধারিত এলাকার জন্য এক বা একাধিক অতিরিক্ত বিশেষ ট্রাইব্যুনাল গঠন করিতে পারিবে, যাহা এক সদস্য বিশিষ্ট হইবে, এবং কোন…