ধারাঃ ২৫-ঙ। কোন ফার্ম, কোম্পানী অথবা আইনের দ্বারা গঠিত অন্য কোন সমিতি বা সংস্থা দ্বারা ২৫, ২৫-ক, ২৫-খ, ২৫-গ অথবা ২৫-ঘ ধারার অধীনে কোন অপরাধ সংঘটিত হইলে, উক্তরূপ ফার্ম, কোম্পানী অথবা আইনের দ্বারা গঠিত অন্যান্য সমিতি অথবা সংস্থার ব্যবসা পরিচালনার সক্রিয়ভাবে অংশগ্রহণকারী প্রত্যেক অংশীদার, ডিরেক্টর, ম্যানেজার, সেক্রেটারী অথবা অন্যান্য কর্মকর্তা অথবা এজেন্টগণ উক্তরূপ অপরাধ সংঘটিত করিয়াছেন বলিয়া বিবেচিত হইবে যদি কেহ প্রমাণ করিতে না পারে যে, উক্ত অপরাধ তাহার অজ্ঞাতসারে সংঘটিত হইয়াছে অথবা উক্তরূপ অপরাধ প্রতিরোধের জন্য সে তাহার উপযুক্ত শ্রম বা অধ্যাবসায় প্রয়োগ করিয়াছে।