ধারাঃ ২৫-গ। (১) যদি কেহ- (ক) কোন খাদ্য বা পানীয় দ্রব্যে ভেজাল দিয়ে উহা ভক্ষন বা পান করার অযোগ্য করে ও তা খাদ্য পানীয় হিসেবে বিক্রী করতে চায় অথবা উহা খাদ্য বা পানীয় হিসেবে বিক্রী হবে বলে জানা সত্বেও অনুরুপ ভেজাল দেয়; অথবা (খ) কোন দ্রব্য নষ্ট হয়েছে বা নষ্ট করা হয়েছে বা খাদ্য পানীয় হিসেবে অযোগ্য হয়েছে বলে জানা সত্বেও বা তদ্রূপ বিশ্বাস করিবার কারণ থাকা সত্ত্বেও অনুরূপ কোন দ্রব্য বিক্রয় করে বা বিক্রয়ের জন্য উপস্থিত করে; অথবা (গ) কোন ঔষধ বা চিকিৎসার জন্য ব্যবহার্য কোন দ্রব্য ভেজাল দিয়ে উহার ক্রিয়া হ্রাস করে, গুন পরিবর্তন করে অথবা উহা এ উদ্দেশ্যে নষ্ট করে যে উহা খাটি হিসেবে বিক্রী হবে বলে জানে…