ধারাঃ ২৫-খ। (১) যদি কোন ব্যক্তি বর্তমানে বলবৎ কোন আইনের নিষেধাজ্ঞা বা নিয়ন্ত্রন ভংগ করে অথবা বর্তমানে বলবৎ কোন আইন অনুসারে আদায়যোগ্য শুল্ক বা কর ফাঁকি দিয়ে- (ক) পাট, সোনা-রুপার প্রস্তুত দ্রব্যাদি, মুদ্রা, খাদ্যদ্রব্য, ঔষধ, আমাদানিকৃত দ্রব্য বা অন্য কোন দ্রব্য বাংলাদেশের বাহিরে নিয়ে যায়, অথবা (খ) কোন পন্য বাংলাদেশে নিয়ে আসে, তবে সে ব্যক্তি মৃত্যুদন্ড অথবা যাবজ্জীবন কারাদন্ড অথবা ১৪ (চৌদ্দ) বৎসর পর্যন্ত সশ্রম কারাদন্ডে দন্ডনীয় হবে। তবে তা কোনক্রমেই ২ (দুই) বৎসরের কম হবে না এবং তদুপরি জরিমানা দন্ডে দন্ডনীয় হবে। (২) বর্তমানে বলবৎ কোন আইন দ্বারা বা আইনানুসারে যে পন্য দ্রব্য বাংলাদেশে আনা নিষিদ্ধ,…