ধারাঃ ২৫-ক। যদি কেহ- (ক) কোন কারেন্সী নোট বা সরকারী ষ্ট্যাম্প জাল করে অথবা জ্ঞাতসারে উক্তরুপ জাল করার প্রক্রিয়ার কোন অংশ সম্পন্ন করে; অথবা (খ) কোন কারেন্সী নোট বা সরকারী ষ্ট্যাম্প জাল বলে জানা সত্ত্বেও বা বিশ্বাস করার কারন থাকা সত্ত্বেও উহা খাটি বলে বিক্রী বা ক্রয় করে বা কারো নিকট হতে গ্রহন করে বা উহা নিয়ে অন্য কোনরুপ কারবার করে, অথবাৱ (গ) কারেন্সী নোট বা সরকার ষ্ট্যাম্প জাল করার জন্য ব্যবহারযোগ্য কোন যন্ত্রপাতি বা ব্যবহৃত হতে পারে বলে জানা আছে বা বিশ্বাস করার কারন আছে এরুপ কোন যন্ত্রপাতি প্রস্তুত প্রণালীর কোন অংশ সম্পন্ন করে, বিক্রী, ক্রয় বা বিলিবন্টন করে বা নিজ দখলে রাখে, তাহলে সে ব্যক্তি…