ধারাঃ ২৫। (১) কেহ মজুদদারী বা কালবাজারী অপরাধে দোষী সাব্যস্থ হলে সে ব্যক্তি মৃত্যুদন্ডে, যাবজ্জীবন কারাদন্ডে বা ১৪ (চৌদ্দ) বৎসর পর্যন্ত মেয়াদের কারাদন্ডে ও তদুপরি জরিমানা দন্ডেও দন্ডিত হবে। তবে শর্ত থাকে যে, মজুদদারী অভিযোগে অভিযুক্ত ব্যক্তি যদি প্রমাণ করে যে, আর্থিক বা অন্যবিধ লাভ করার উদ্দেশ্যে নহে, বরং সে অন্য কোন উদ্দেশ্যে মজুদ করেছিল তবে সে ৩ (তিন) মাস পর্যন্ত কারাদন্ডে ও তদুপরি জরিমানা দন্ডে দন্ডিত হবেন।