ধারাঃ ২৩। (১) যদি কোন পুলিশ কর্মকর্তা বা এ ব্যাপারে সরকারের নিকট হতে প্রধিকারপ্রাপ্ত অপর কোন ব্যক্তি একটি সংরক্ষিত স্থানে বা এলাকায় প্রবেশকারী বা প্রবেশের অনুমতি প্রার্থী বা তার ভিতরে অবস্থানকারী বা সেস্থান পরিত্যাগকারী যে কোন ব্যক্তিকে এবং এরুপ ব্যক্তি কর্তৃক আনীত যানবাহন, নৌযান, পশু বা দ্রব্য আটক করতে পারবেনঃ তবে শর্ত থাকে যে, এ উপধারা অনুসারে কোন মহিলার তল্লাশী একজন মহিলা ব্যতিত অপর কারো দ্বারা করা হবে না। (২) যদি ২১ বা ২২ ধারার বিধান লঙ্ঘন করে কোন ব্যক্তি কোন সংরক্ষিত স্থানে বা এলাকায় প্রবেশ করে তবে তার বিরুদ্ধে গ্রহনযোগ্য অন্য কার্যক্রম ব্যহত করেই তাকে কোন পুলিশ কর্মকর্তা বা এ ব্যাপারে…