ধারাঃ ২২। (১) সরকার যদি বিবেচনা করেন যে, জনস্বার্থে কোন এলাকায় লোকের প্রবেশ নিয়ন্ত্রন করা প্রয়োজন, তবে সরকার এ আইনের অপর কোন বিধান ব্যহত না করেই একটি আদেশ জারীর মাধ্যমে তেমন এলঅকাকে সংরক্ষিত এলাকা বলে ঘোষনা করতে পারবেন এবং যতদিন পর্যন্ত এরুপ আদেশ বলবত থাকবে ততদিন পর্যন্ত এ আইনের উদ্দেশ্যে তা সংরক্ষিত এলাকা বলে গন্য হবে। (২) উপধারা (১) অনুসারে আদেশ প্রদান করার পর আদেশে বর্ণিত নিদির্ষ্ট দিন হতে এবং তাতে উল্লিখিত ব্যতিক্রম ও রেহাই বাদে কোন ব্যক্তিই, যে উল্লিখিত আদেশ ব্যতিত সংরক্ষিত এলাকা বলে ঘোষনা করার দিন হইতেই উক্ত এলাকার অধিবাসী নহে, সে উল্লিখিত আদেশে নিদির্ষ্ট ব্যক্তি বা কর্তৃপক্ষ কর্তৃক…