ধারাঃ ২১। (১) যদি সরকার কোন স্থান বা কোন এক শ্রেণীর স্থান সমূহের ক্ষেত্রে বিবেচনা করেন যে, জনস্বার্থে সেখানে অনুমোদিত ব্যক্তিদের প্রবেশ রোধ করার জন্য বিশেষ সতর্ক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন তাহলে সরকার একটি আদেশ জারীর মাধ্যমে সে স্থানকে বা তেমন ধরনের সকল স্থানকে সংরক্ষিত স্থান বলে ঘোষনা দিতে পারেন এবং যতদিন পর্যন্ত এমন আদেশ বলবৎ থাকবে ততদিন পর্যন্ত তেমন স্থান বা তেমন ধরনের প্রতিটি স্থান এ আইনের উদ্দেশ্যে সংরক্ষিত স্থান বলে গন্য হবে। (২) কোন ব্যক্তিই সরকারের নুমতি ব্যতিত কোন সংরক্ষিত স্থানে প্রবেশ বা সেস্থান অতিক্রম করতে পারবে না। (৩) যেক্ষেত্রে উপধারা (২) অনুসারে কোন ব্যক্তিকে তেমন সংরক্ষিত…