ধারাঃ ২০। (১) কোন ব্যক্তিই রাজনৈতিক উদ্দেশ্য বা লক্ষ্য হাসিলের জন্য ধর্মভিত্তিক বা ধর্মের নামে গঠিত কোন সাম্প্রদায়িক বা অন্য সমিতি বা ট্রেড ইউনিয়ন গঠন করিতে বা তাহার সদস্য হইতে বা অন্যভাবে তাহার তৎপরতায় অংশগ্রহণ করিতে পারিবে না। (২) যেক্ষেত্রে সরকার নিশ্চিত হন যে, উপধারা (১) এর বিধান লঙ্ঘন করিয়া কোন সমিতি বা ট্রেড ইউনিয়ন গঠন করা হইয়াছে, সেইক্ষেত্রে সরকার সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য শ্রবণ করিবার পর সরকারী গেজেটে বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করিতে পারিবেন যে, তেমন সমিতি বা ট্রেড ইউনিয়ন উপধারা (১) এর বিধান লঙ্ঘন করিয়া গঠন করা হইয়াছে বা তাহা তেমন বিধান লঙ্ঘন করিয়া যাইতেছে এবং এই ঘোষণার পর তেমন…