ধারাঃ ২। বিষয়বস্তুতে বা প্রসঙ্গে বিপরীত কিছু না থাকিলে এই আইনে- (ক) বিধি অর্থ ১৮৯৮ সালের ফৌজদারী কার্যবিধি। (খ) কালোবাজারে কেনা-বেচা অর্থ কোন আইন দ্বারা বা আইন অনুসারে যাহার মূল্য নির্ধারিত করিয়া দেওয়া হইয়াছে তেমন কোন পণ্য নির্ধারিত মূল্যের চাইতে বেশি দামে বা সংশ্লিষ্ট আইন বিরোধী ভাবে ব্যবসায়িক কেনা-বেচা করা; যেমন- (১) কোন আইন অনুসারে রেশনভুক্ত কোন দ্রব্য নগদ মূল্যে বিক্রয়, পণ্য মূল্যে বিক্রয়, বিনিময়, সরবরাহ বা বিলিবন্টন করা। (২) উক্তরূপ কোন আইন অনুসারে প্রদত্ত কোন লাইসেন্স, পারমিট বা রেশন সংক্রান্ত দলিল ব্যবহার বা তাহা দিয়াই কারবার করা; (গ) আটক আদেশ অর্থ তিন ধারা অনুসারে দেওয়া আটকের আদেশ;…