ধারাঃ ১৯। (১) বর্তমানে বলবৎ অন্য কোন আইনে যাই থাকুক না কেন, যদি সরকার কোন প্রতিষ্ঠানের ব্যাপারে নিশ্চিত হন যে, সে প্রতিষ্ঠান কর্তৃক এমন পন্থায় কাজ করার আশংকা রয়েছে বা সে প্রতিষ্ঠান এমনভাবে ব্যবহৃত হবার আশংকা রয়েছে যা জনশৃঙ্খলার জন্য ক্ষতিকর হবে তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের বক্তব্য শোনার পর সরকারী গেজেট প্রজ্ঞাপিত আদেশের মাধ্যমে নির্ধারিত মেয়াদের জন্য প্রতিষ্ঠানের তৎপরতা স্থগিত রাখার নির্দেশ প্রদান করতে পারবেন তবে এরূপ মেয়াদ ৬ (ছয়) মাসের বেশী হবে না। (২) যেক্ষেত্রে উপধারা (১) অনুসারে একটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে একটি আদেশ বলবৎ হয়েছে সেক্ষেত্রে সরকার কর্তৃক এ ব্যাপারে প্রধিকার…