ধারাঃ ১৫। (১) নিম্নলিখিত সম্পদের কার্যক্ষমতা ব্যাহত করার, কার্যকারিতা ব্যাহত করার বা সম্পদগুলির ক্ষতি করার উদ্দেশ্যে কোন ব্যক্তি কোন কাজ করতে পারবে নাঃ- (ক) কোন ভবন, যানবাহন, যন্ত্রপাতি, কলকব্জা বা অন্য কোন সম্পত্তি বা সরকারের বা কোন স্থানীয় কর্তৃপক্ষের বা কোন জাতীয়করনকৃত বাণিজ্যিক শিল্প প্রতিষ্ঠানের কাজে ব্যবহৃত হয় বা ব্যবহৃত হতে পারে; (খ) কোন রেলপথ, শূন্যে ঝুলন্ত রজ্জুপথ, রাস্তা, খাল, পুল, কালভার্ট, বাঁধ, বন্দর ডকইয়ার্ড, বাতিঘর, বিমানবন্দর, টেলিগ্রাফ লাইন বা পোষ্ট বা টেলিভিশন বা বেতার প্রতিষ্ঠান; (গ) কোন রেলওয়ে বা নৌযান বা বিমানপোতের কোন রোলিং ষ্টক; (ঘ) কোন অত্যাবশ্যকীয় দ্রব্যের বা ময়না…