ধারাঃ ১৪। (১) সরকার যে কোন সময় আটক আদেশ অনুসারে আটককৃত কোন ব্যক্তিকে যে কোন নির্দিষ্ট মেয়াদে শর্ত ব্যতিরেকে বা নির্দিষ্ট শর্তাধীনে মুক্তি দানের নির্দেশ দিতে এবং যে কোন সময় এরুপ মুক্তির নির্দেশ বাতিল করতে পারেন। (২) উপদারা (১) অনুসারে কোন ব্যক্তিকে মুক্তি প্রদানের নির্দেশ দেয়ার সময় সরকার নির্দেশে বর্ণিত শর্তাবলী যথাযথভাবে পালনের জন্য সংশ্লিষ্ট ব্যক্তির নিকট হতে জামনিদার সহ অথবা জামিনদার ব্যতিত মুচলেকা দাবী করতে পারেন। (৩) উপধারা (১) অনুসারে মুক্তি প্রদান করা হয়েছে এমন যে কোন ব্যক্তি অবশ্যই তার মুক্তির নির্দেশজ্ঞাপক আদেশ বা তার মুক্তির আদেশ বাতিলকালী আদেশে বর্ণিত নির্দিষ্ট স্থানে এবং সময়ে…