ধারাঃ ১২। (১) যেকোন ক্ষেত্রে উপদেষ্টা বোর্ড উহার রিপোর্টে মত প্রকাশ করেন, যেকোন ব্যক্তির আটকের পর্যাপ্ত কারণ রহিয়াছে, সেইক্ষেত্রে সরকার আটকাদেশ অনুমোদন করিতে পারেন এবং তেমন মেয়াদে সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক রাখিতে পারেন, যাহা সরকার উপযুক্ত মনে করিবেন। তবে শর্ত এই যে, উপদেষ্টা বোর্ড সংশ্লিষ্ট ব্যক্তিকে ব্যক্তিগত ভাবে বক্তব্য পেশের সুযোগ দিয়া আটক আদেশের তারিখ হইতে প্রতি ছয় মাসে একবার আটক আদেশের পর্যালোচনা করিবেন, যদি না আদেশটি পূর্বেই রহিত হইয়া যায় এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে পর্যালোচনার ফলাফল জ্ঞাত করিবেন। (২) যেকোন ক্ষেত্রে, যেখানে উপদেষ্টা বোর্ড উহা রিপোর্টে মত প্রকাশ করেন যে, সংশ্লিষ্ট ব্যক্তিকে…