ধারাঃ ১১। (১) উপদেষ্টা বোর্ডের নিকট উত্থাপিত সকল বিষয় বিবেচনা করিয়া এবং সরকারের নিকট হইতে বা সংশ্লিষ্ট ব্যক্তির নিকট হইতে তেমন আরও তথ্য অবহিত হইবার পর এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে ব্যক্তিগতভাবে বক্তব্য পেশের সুযোগদানের পর আটকের তারিখ হইতে ১৭০ দিনের মধ্যে সরকারের নিকট রিপোর্ট পেশ করিবেন। (২) উপদেষ্টা বোর্ডের রিপোর্টের একটি পৃথক অংশে সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক রাখিবার পিছনে পযাপ্ত কারণ রহিয়াছে কি-না সেই সম্পর্কে বোর্ড তাহার মতামত ব্যক্ত করিবেন। (৩) উপদেষ্টা বোর্ডের সদস্যদের মধ্যে যখন কোন মতভেদ দেখা দিবে তখন সদস্যদের সংখ্যাগরিষ্ঠের মতই বোর্ডের মত বলিয়া গণ্য করা হইবে। (৪) এই ধারায় কোন বিধান, যাহার…