৯৷ (১) তফসিলের প্রথম অংশে উল্লিখিত অপরাধসমূহের ব্যাপারে বোর্ড কোন কারাদণ্ড বা অর্থদণ্ড আরোপ করিতে পারিবে না, শুধুমাত্র ক্ষতিপূরণ প্রদানের আদেশ দিতে পারিবে৷ (২) তফসিলের দ্বিতীয় অংশে উল্লিখিত বিষয়ে বোর্ড ক্ষতিপূরণ বা অর্থ প্রদান বা প্রযোজ্য ক্ষেত্রে বেদখল হওয়া সম্পত্তি পুনরুদ্ধারের আদেশ দিতে পারিবে৷