৮৷ (১) এই আইনের অধীনে তফসিলে বর্ণিত অপরাধ বা বিষয়সমূহ সম্পর্কে সকল মামলার বিচার ও নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট ব্যক্তি তাহার দস্তখত বা টিপসহিযুক্ত সাদা কাগজে বাংলা ভাষায় লিখিয়া বোর্ডের নিকট দরখাস্ত দাখিল করিবেন এবং এইরূপ দরখাস্তে নিম্নবর্ণিত তথ্যাদি উল্লেখ করিতে হইবে, যথা:- (ক) দরখাস্তকারী কর্তৃক মনোনীত সদস্যের নাম ও ঠিকানা; (খ) প্রত্যেক বিবাদীর নাম ও ঠিকানা; (গ) প্রত্যেক বিবাদীর উপর নোটিশ জারীর জন্য দরখাস্তের একটি করিয়া কপি৷ (২) দরখাস্ত দাখিলের পর বোর্ড কর্তৃক নির্ধারিত পৌরসভার কর্মকর্তা উহা পরীক্ষা করিয়া যদি দেখেন যে, মামলাটি বোর্ড কর্তৃক বিচারযোগ্য, তাহা হইলে তিনি উহা নির্ধারিত নিবন্ধন বহিতে…