৫৷ (১) ধারা ৪-এ যাহা কিছুই থাকুক না কেন, যদি কোন ক্ষেত্রে তফসিলের প্রথম অংশে বর্ণিত কোন অপরাধের সহিত তফসিল বহির্ভূত কোন অপরাধও সংঘটিত হয় এবং উভয় অপরাধের বিচার একত্রে হওয়া প্রয়োজন বা বাঞ্ছনীয়, তাহা হইলে তফসিলভুক্ত উক্ত অপরাধের বিচার কোন বোর্ডে করা যাইবে না এবং এইরূপ কোন মামলা বোর্ডে দায়ের হইলে বোর্ড সংশ্লিষ্ট কারণ উল্লেখপূর্বক অভিযোগের দরখাস্তটি অভিযোগকারীকে ফেরত্ দিতে বা অপরাধ সম্পর্কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করিতে পারিবে৷ (২) বোর্ডে বিচারাধীন কোন মামলা উহার বিবেচনায় ন্যায়বিচারের স্বার্থে অভিযুক্ত ব্যক্তিকে শাস্তি প্রদানের প্রয়োজন হইলে, উক্ত মামলা বিচার ও…