৪৷ (১) এই আইনে ভিন্নরূপ কিছু না থাকিলে, তফসিলে বর্ণিত অপরাধ বা বিষয়সমূহ সম্পর্কে সকল মামলা কেবলমাত্র বিরোধ মীমাংসা বোর্ড কর্তৃক বিচারযোগ্য হইবে, এবং কোন দেওয়ানী বা ফৌজদারী আদালতের উক্তরূপ কোন মামলা বিচার করিবার কোন এখ্তিয়ার থাকিবে না৷ (২) বিরোধ মীমাংসা বোর্ড তফসিলের- (ক) প্রথম অংশে বর্ণিত কোন অপরাধ সম্পর্কে কোন মামলার বিচার করিবে না, যদি মামলার অভিযুক্ত ব্যক্তি পূর্বে কোন সময়ে কোন আমলযোগ্য অপরাধে দোষী সাব্যস্ত হইয়া থাকেন; (খ) দ্বিতীয় অংশে বর্ণিত কোন বিষয় সম্পর্কে কোন মামলার বিচার করিবে না, যদি- (অ) মামলায় কোন নাবালকের স্বার্থ জড়িত থাকে; (আ) মামলায় জড়িত পক্ষগণের মধ্যে সম্পাদিত কোন চুক্তিতে…