৩৷ (১) তফসিলভুক্ত অপরাধ বা বিষয়সমূহ সম্পর্কে যাবতীয় মামলার বিচারের জন্য প্রত্যেক পৌর এলাকায় একটি বিরোধ মীমাংসা বোর্ড থাকিবে এবং উক্ত পৌর এলাকার নামসহ বিরোধ মীমাংসা বোর্ডের নামকরণ করা হইবে৷ (২) বিরোধ মীমাংসা বোর্ড সাধারণতঃ পৌরসভা কার্যালয়ে উহার বিচারকার্য পরিচালনা করিবে৷