২৷ (১) বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- (ক) “আমলযোগ্য অপরাধ” অর্থ ফৌজদারী কার্যবিধির ধারা ৪-এ সংজ্ঞায়িত কোন আমলযোগ্য অপরাধ; (খ) “ডিক্রি” অর্থ দেওয়ানী কার্যবিধির ধারা ২-এ সংজ্ঞায়িত ডিক্রি; (গ) “তফসিল” অর্থ এই আইনের তফসিল; (ঘ) “দণ্ড বিধি” অর্থ Penal Code (XLV of 1860); (ঙ) “দেওয়ানী কার্যবিধি” অর্থ Code of Civil Procedure, 1908 (XLV of 1908); (চ) “নির্ধারিত” অর্থ বিধি দ্বারা নির্ধারিত; (ছ) “পক্ষ” অর্থে এমন ব্যক্তিও অন্তর্ভুক্ত হইবে যাহার উপস্থিতি কোন মামলার যথাযথ নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় বলিয়া বিবেচিত হয় এবং যাহাকে বোর্ড উক্ত মামলায় পক্ষভুক্ত করে; (জ) “পৌরসভা” অর্থ…