১৮৷ এই আইনে যাহা কিছুই থাকুক না কেন, তফসিলের প্রথম অংশে বর্ণিত হইয়াছে কেবলমাত্র সেই কারণে পুলিশ কর্তৃক উক্ত প্রথম অংশে বর্ণিত কোন অপরাধের তদন্ত বন্ধ থাকিবে না, তবে উক্ত তদন্তের পর যদি কোন ফৌজদারী আদালতে উক্ত অপরাধের বিচারের জন্য মামলা দায়ের করা হয়, তাহা হইলে উক্ত ফৌজদারী আদালত উপযুক্ত বিবেচনা করিলে মামলাটি সংশ্লিষ্ট বোর্ডে দায়ের করিবার জন্য নির্দেশ দিতে পারিবে৷