১৭৷ (১) বোর্ডের সম্মুখে উপস্থিত হইতে হইবে এমন কোন সরকারী কর্মচারী যদি এই মর্মে আপত্তি উত্থাপন করেন যে, তাহার ব্যক্তিগত উপস্থিতির ফলে সরকারী দায়িত্ব পালন ক্ষতিগ্রস্ত হইবে, তাহা হইলে বোর্ড তাহার নিকট হইতে যথাযথভাবে ক্ষমতাপ্রাপ্ত কোন প্রতিনিধকে তাহার পক্ষে বোর্ডের সম্মুখে হাজির হইবার জন্য অনুমতি প্রদান করিতে পারিবে৷ (২) বোর্ডের সম্মুখে উপস্থিত হইতে হইবে এমন কোন পর্দানশীল মহিলা আদালতে উপস্থিত হইয়া সাক্ষ্য প্রদান করিতে অস্বীকার করিলে বোর্ড তাহার নিকট হইতে যথাযথভাবে ক্ষমতাপ্রাপ্ত কোন প্রতিনিধকে তাহার পক্ষে বোর্ডের সম্মুখে হাজির হইবার জন্য অনুমতি প্রদান করিতে পারিবে৷ (৩) উপ-ধারা (১) বা (২) এর অধীন…