১৫৷ (১) ধারা ১৩ ও ১৪ এর অধীন আরোপিত কোন জরিমানা তত্ক্ষণাত্ আদায় না হইলে, বোর্ড তত্কর্তৃক আরোপিত জরিমানার অর্থের পরিমাণসহ উক্ত অর্থ অনাদায়ের কারণ উল্লেখপূর্বক একটি আদেশ লিপিবদ্ধ করিয়া পৌরসভায় প্রেরণ করিবে এবং উক্ত অর্থ পৌরসভা তত্কর্তৃক আরোপিত করগণ্যে পৌরসভা অধ্যাদেশে বিধৃত পদ্ধতি অনুসরণক্রমে আদায় করিবে৷ (২) ধারা ১৩ ও ১৪ এর অধীন বোর্ডের নিকট জমাকৃত এবং উপ-ধারা (১) এর অধীন আদায়কৃত জরিমানার অর্থ পৌরসভার তহবিলে জমা হইবে৷