১৪৷ (১) কোন ব্যক্তি বোর্ড অবমাননার দায়ে দোষী হইবেন যদি তিনি, আইনসংগত কারণ ব্যতীত,- (ক) বোর্ডের কার্যক্রম চলাকালীন সময়ে বোর্ডকে বা উহার কোন সদস্যকে কথাবার্তা, আকার-ইঙ্গিত বা অন্যবিধ আচরণ দ্বারা কোনরূপ অপমান করেন; (খ) বোর্ডের কার্যক্রমে কোনরূপ ব্যাঘাত সৃষ্টি করেন; (গ) বোর্ড কর্তৃক আদিষ্ট হওয়া সত্ত্বেও, কোন তথ্য ও দলিল পেশ বা হস্তান্তর করিতে ব্যর্থ হন; (ঘ) শপথ গ্রহণপূর্বক সাক্ষ্য প্রদান করিতে বা তত্কর্তৃক প্রদত্ত জবানবন্দিতে দস্তখত করিতে অস্বীকার করেন৷ (২) উপ-ধারা (১) এর অধীন কোন ব্যক্তি দোষী হইলে বোর্ড, উহার সম্মুখে কোন অভিযোগ উপস্থাপিত না হওয়া সত্ত্বেও, উক্ত ব্যক্তিকে উক্তরূপ অবমাননার জন্য…