১৩৷ (১) এই আইনে ভিন্নরূপ কিছু না থাকিলে, ধারা ৪(১) এ বর্ণিত মামলা নিষ্পত্তির উদ্দেশ্যে বোর্ডের কোন কার্যক্রমে Evidence Act, 1872 (Act I of 1872), দণ্ডবিধি, ফৌজদারী কার্যবিধি এবং দেওয়ানী কার্যবিধির কোন বিধান প্রযোজ্য হইবে না৷ (২) বোর্ড যে কোন ব্যক্তিকে উহার সম্মুখে উপস্থিত হইয়া সাক্ষ্য প্রদান এবং যে কোন প্রকার তথ্য ও দলিল পেশ করিবার জন্য সমন জারী করিতে পারিবে: তবে শর্ত থাকে যে- (ক) দেওয়ানী কার্যবিধির ধারা ১৩৩(১) এর অধীন কোন আদালতে ব্যক্তিগতভাবে হাজির হওয়া হইতে অব্যাহতিপ্রাপ্ত কোন ব্যক্তিকে ব্যক্তিগতভাবে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া যাইবে না; (খ) বোর্ডের বিবেচনায় কোন সাক্ষীকে আদালতে হাজির…