১২৷ (১) যেইক্ষেত্রে বোর্ড কোন মামলায় কোন ব্যক্তিকে ধারা ৯(১) এর অধীনে ক্ষতিপূরণ প্রদানের সিদ্ধান্ত প্রদান করে অথবা ধারা ৯(২) এর অধীনে কোন ক্ষতিপূরণ প্রদানের বা অর্থ প্রদানের বা কোন সম্পত্তির দখল বুঝাইয়া দেওয়ার জন্য সিদ্ধান্ত প্রদান করে সেইক্ষেত্রে বোর্ড, নির্ধারিত ফরম ও পদ্ধতিতে, উহা কার্যকরকরণের একটি ডিক্রি প্রদান করিবে এবং তত্সম্পর্কিত তথ্যাদি নির্ধারিত রেজিস্ট্রারে লিপিবদ্ধ করিবে৷ (২) যদি ডিক্রি মোতাবেক বোর্ডের সম্মুখে কোন অর্থ পরিশোধ করা হয় বা কোন সম্পত্তি ফেরত্ বা উহার দখল বুঝাইয়া দেওয়া হয়, তাহা হইলে বোর্ড বিষয়টি উপ-ধারা (১) এ উল্লিখিত রেজিস্ট্রারে লিপিবদ্ধ করিবে৷ (৩) যেইক্ষেত্রে…