বিরোধ মীমাংসা (পৌর এলাকা) বোর্ড আইন, ২০০৪ ( ২০০৪ সনের ১২ নং আইন ) [২ মে, ২০০৪ পৌর এলাকায় কতিপয় মামলার সহজ ও দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিরোধ মীমাংসা বোর্ড প্রতিষ্ঠাকল্পে প্রণীত আইন৷ যেহেতু পৌর এলাকায় কতিপয় মামলার সহজ ও দ্রুত নিষ্পত্তিকল্পে বিরোধ মীমাংসা বোর্ড প্রতিষ্ঠা করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-