২২৷ Extradition Act, 1974 (LVIII of 1974), অতঃপর উক্ত Act বলিয়া উল্লিখিত, এর উদ্দেশ্য পূরণকল্পে এতদ্বারা ঘোষণা করা যাইতেছে যে,- (ক) এই আইনের ধারা ১১, ১২, ১৩ এবং ১৪ এর অধীন অপরাধসমূহ উক্ত Act এর section 2()(a) তে প্রদত্ত সংজ্ঞাধীনে æExtradition Offence”; (খ) হেগ বা মন্ট্রিল কনভেনশনভুক্ত কোন দেশের সহিত বহিঃসমর্পণ চুক্তি (Extradition Treaty) সম্পাদিত হইলে- (অ) হেগ কনভেনশনভুক্ত দেশের সহিত সম্পাদিত চুক্তির ক্ষেত্রে, ধারা ১১ এবং ১২ এর অধীন অপরাধ, এবং (আ) মন্ট্রিল কনভেনশনভুক্ত দেশের সহিত সম্পাদিত চুক্তি ক্ষেত্রে, ধারা ১৩ এবং ১৪ এর অধীন অপরাধ, চুক্তিতে সুনির্দিষ্টভাবে উল্লিখিত না থাকিলেও, চুক্তিটির…