২৷ (১) বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- (ক) “কনভেনশনভুক্ত দেশ” অর্থ যে দেশে টোকিও কনভেনশন, হেগ কনভেনশন বা মন্ট্রিল কনভেনশন আপাততঃ বলবত্ আছে; (খ) “টোকিও কনভেনশন” অর্থ ১৯৬৩ খৃষ্টাব্দের ১৪ই সেপ্টেম্বর তারিখে টোকিওতে সম্পাদিত Convention on Offences and Certain Other Acts Committed on Board Aircraft; (গ) “বাংলাদেশী বিমান” অর্থ এমন একটি বিমান যাহা- (অ) বাংলাদেশে নিবন্ধনকৃত; অথবা (আ) আপাততঃ কোন দেশে নিবন্ধনকৃত না থাকা সত্ত্বেও উহার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বা উহাতে আইনানুগ অধিকারসম্পন্ন বা সুবিধা লাভের অধিকারসম্পন্ন প্রত্যেক ব্যক্তি- (১) বাংলাদেশে নিবন্ধনকৃত কোন বিমানে আইনানুগ…